মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ফ্যাসিষ্ট সরকারের সময়ে আমার পরিবার নির্যাতনের শিকার-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে আমার পরিবার। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানকে মহান স্বাধিনতার ঘোষক বলায় আমার বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। হবিগঞ্জে বিস্ফোরক ও পুলিশ এস্লট মামলা দিয়ে হযরানী করা হয়েছে। আমার বড় ভাই সাবেক কৃষিপ্রতি মন্ত্রী কায়সার এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে নিক্ষেপ করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে টেলে দেয়া হলো। এমন কি তার জানাযার নামাযটা পর্যন্ত ঠিক মতো পড়তে দেয়া হয়নি। এতো কিছুর পরও আমরা ঠিকে আছি আপনাদের ভালবাসা এবং মহান আল্লাহ তালার দয়ার বরকতে। তিনি বলেন, সায়হাম গ্রুপের চেয়ারম্যান মাধবপুর-চুনারুঘাটের মাটি ও মানুষের প্রিয় নেতা আমার বড় ভাই আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল সাহেব এর নিদের্শে আমরা মাধবপুর-চুনারুঘাটের ২০ হাজার অসহায় ও দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছি যাতে ওই মানুষ গুলো শান্তি ইফতারটুকু করতে পারে। এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ সময় সিনিয়র সহ-সভাপতি মোঃ অলিউল্লাহ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর ইউ/পি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সহ-সভাপতি মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খাঁন, সাবেক কাউন্সিলর আবুল বাশার, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, হাজী ফিরোজ, যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক জসিম শিকদার, সুজন মিয়া, পৌর আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com