মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে অপহরণকৃত নাহিদুল ইসলাম (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। সে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে। গতকাল শনিবার রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর। হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা শিশুটির মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা তার বাবার নিকট দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা বাবা সেনা ক্যাম্পে অভিযোগ দেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অব¯’ান বানিয়াচংয়ে নিশ্চিত হয়। পরে রাত পৌণে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় উল্লেখিত ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার মা বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ অপরহণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com