মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ ১৭ মার্চ যান চলাচল বন্ধ থাকবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মেরামতের জন্য আগামী সোমবার (১৭ মার্চ) রাত ১১ টা থেকে পরের দিন মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের খোয়াই সেতু সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। এ সময় চারটি বিকল্প পথে যাতায়াত করার কথা তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ উপবিভাগ এর কর্মকর্তা। জাতীয় মহাসড়কে খোয়াই নদীর উপরে অবস্থিত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ক্ষতিগ্রস্থ ডেকসার মেরামত কাজ করা হবে। এ সময় খোয়াই সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে চারটি বিকল্প পথে যাতায়াত করার জন্য বলা হয়েছে শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-১ : নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট। শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-২ : শায়েস্তাগঞ্জ গোলচত্তর হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-৩ : জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা- মৌলভীবাজার মহাসড়ক)- মিরপুর (বাহুবল)-শেরপুর -সিলেট। শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার অংশের বিকল্প রুট- ৪ : জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল- মৌলভীবাজার রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com