বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আশিকুর রহমান ইমন (২৮) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রাত ৯ টার দিকে পিটিআই রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় ইমনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে শহরতলীর আমলপুর গ্রামের সোনাই মিয়ার পুত্র। আহত ইমন জানান, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত সময়ে শিব্বির আহমেদ ও জনিসহ ১০/১২ জন লোক হঠাৎ করে তার উপর আক্রম চালায়। এ সময় হামলাকারীরা তার কাছে রক্ষিত নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ইমন এর ব্যবহৃত মোটর সাইকেলটিও ভাংচুর করে দৃর্বুত্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে রাত ১২ টার দিকে হাসপাতাল সূত্র জানায়, আহত আশিকুর রহমান ইমন এর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com