মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণের চেষ্টা ও পিটিয়ে আহতের ঘটনার অভিযোগ এনে ওই গ্রামের মৃত আছদ্দর আলীর মেয়ে বীনা আক্তার বাদী হয়ে ১৪ ডিসেম্বর ২৪ইং হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯ (৪)(খ), ১০,৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-একই গ্রামের আব্দুল হাদী, দুলাল মিয়া, বদরুল মিয়া, মামলাটি পিবিআই হবিগঞ্জ এ তদন্তাধীন রয়েছে। জানা যায়, বীনা আক্তার একজন স্বামী পরিত্যক্ত নিরীহ নারী সে তার পিত্রালয়ে বসবাস করে। বীনা আক্তার জানায় আসামীগন বিভিন্ন সময় তাকে রাস্তা ঘাটে একা পেয়ে উত্যক্ত করত। এক পর্যায়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিত। গত ১৪ ডিসেম্বর ২৪ ইং তারিখে বাদীর বাড়ী খালি থাকার সুযোগে আসামীগন দলবদ্ধ ভাবে ঘরে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ ধর্ষন করার চেষ্টা করে। এ সময় সে আসামীদের বাঁধা দিলে তারা বাদীর সারা শরীরে বেশ আঘাত করে এবং চর থাপ্পড় মারে। এ সময় বাদীর শুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বাদীকে তাদের হাত থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি হাসপাতালে প্রেরণ করেন। পরে বাদী নিরুপায় হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জ এ মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com