বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করলেন জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার বেলা ১টায় ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন। তার সাথে রয়েছেন স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু।
এর পূর্বেও তিনি অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন। হবিগঞ্জ থেকে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে সাক্ষাত করেন। এ সময় জি কে গউছ বলেন- শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্যই আমি পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছি। সেখানে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবো। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যারা আত্মত্যাগ করেছেন মহান আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিও দলীয় নেতাকর্মী সহ হবিগঞ্জবাসীর নিকট দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার ও আমার পরিবারের প্রতি সদয় হউন এবং আমার ওমরা কবুল করেন। ইনশাআল্লাহ, যতদ্রুত সম্ভব আমি আপনাদের নিকট চলে আসবো। এদিকে দীর্ঘ ১১ বছর পর আলহাজ্ব জি কে গউছ তার পাসপোর্ট ফিরত পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১১ ফেব্রুয়ারী তার পাসপোর্ট ফিরত দেন। তবে এই ১১ বছরের মধ্যে শুধুমাত্র পবিত্র হজ্ব ও ওমরা পালনের জন্য হাইকোর্টের নির্দেশে কয়েকবার একটি নির্দিষ্ট সময়ের জন্য আদালত থেকে পাসপোর্ট ফিরত পেয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com