বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন। জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় তবে মাটি কাটায় ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com