বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ যাকাত না দিলে বৈধ সম্পদও নাপাক হয়ে যায়

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- ঈমান আনার পর নামাজ ফরজ, এরপরই নির্দিষ্ট সম্পদের মালিকদের জন্য যাকাত দেয়া ফরজ। নামাজ পড়ে না এমন মানুষকে ঘৃণা করি, কিন্তু যাকাত দেয় না সেই মানুষকে ভালবাসি। বেনামাজীকে যেভাবে ঘৃণা করা উচিৎ বেযাকাতীকেও একইভাবে ঘৃণা করা উচিৎ। যারা যাকাত দেয়া না তারা এক সাথে দুই অপরাধ করছে, এক হচ্ছে তারা আল্লাহর হুকুম ফরজ আদায় করছে না দ্বিতীয় হল তার সম্পত্তিতে যে গরীবের হক আছে সে গরীবে হক মেরে খাচ্ছে। যাকাত না দিলে বৈধভাবে উপার্জিত সম্পদও হারাম হয়ে যায়, সম্পদ নাপাক হয়ে যায়। সেই হারাম সম্পদ খেয়ে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোযা রাখলে রোযা কবুল হবে না। অনেকের লাখ লাখ টাকা ব্যাংকে জমা আছে কিন্তু সেই টাকার যাকাত দেয় না, ব্যবসার জন্য লাখ লাখ টাকার মালামাল কিনে রেখেছে সেই মালামালের যাকাত দেয়না, কোটি টাকার জমি কিনে রেখেছে উচ্চ দামে বিক্রি করবে বলে সেই জমির যাকাত দেয় না, মনের পর মন ধান পাচ্ছে সেই ধানের যাকাত দেয় না, শষ্য উৎপাদন করছে সেই শষ্যের যাকাত দেয় না। আমাদের সমাজে যাকাতের নামে এক ধরনের তামাশা করা হয়। যাকাতের কাপড় বলে কোনো কাপড় নেই অথচ সেই কমমূল্যের কাপড় কিনে যাকাত হিসাবে দিয়ে দিচ্ছে। এসব হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করা, গরীব অসহায় মানুষের সাথে তামাশা করা। যাকাত হচ্ছে ব্যক্তির হক, সেটা ব্যক্তিকেই দিতে হবে। সংস্থাকে দেয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠানকে দিতে হয় সেটা যাকাত প্রাপ্য ব্যক্তিদের হাতে যাতে পৌছে তা নিশ্চিত হয়েই যাকাত দিতে হবে। মাওলানা মাসরুরুল হক বলেন- গরীব বলে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। সম্মানের সাথে যাকাত আদায় করতে হবে। যাকাতের উদ্দেশ্য হচ্ছে গরীব মানুষের অভাব দুর করা। এক টাকা দুই টাকা করে কোনো যাকাত আদায় করা যাবে না। টার্গেট করে যাকাত আদায় করতে হবে। প্রথমত নিজের আত্মীয় স্বজনের মাঝে যারা হকদার তাদেরকে যাকাত দিতে হবে। প্রয়োজনে বছরে একজনকে দেন, দুই জনকে দেন, পাচজনকে দেন, কিন্তু তাদের যাতে একটি কর্মসংস্থান হয়, তারা যাতে অন্তত এক বছর স্বাচ্ছন্দে চলতে পারে সে অনুযায়ী যাকাত দেন। লোক দেখানোর যাকাত আদায়ের কোনো সুযোগ নেই। মাওলানা মাসরুরুল হক বাংলাদেশে একজন ন্যায়পরায়ন শাসকের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ করে দেয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com