বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা ॥ মনোনয়ন দৌড়ে এগিয়ে গোলাম রাব্বানী

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে কে পাচ্ছেন এই আসনের মনোনয়ন এ নিয়ে চলছে আলোচনা। একজন হচ্ছেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, অপর জন হচ্ছেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রাব্বানী। দীর্ঘদিন ধরে গোলাম রাব্বানী নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন।
গোলাম রব্বানীর পক্ষে ইতিমধ্যে প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় কেন্দ্রীয় অফিসে মনোনয়ন জমা দিয়েছেন।
নেতা-কর্মীরা জানান, গোলাম রববানী একজন কর্মীবান্ধব জনপ্রিয় ও সুবক্তা এবং তারুন্যের আইকনিক নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যেই নবীগঞ্জ-বাহুবল এলাকায় রাজনৈতিক কর্মসূচি করে আলোচনায় এসেছেন তিনি। এছাড়া গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে তার। তিনি প্রবাসীর বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে কথা বলে সাড়া জাগিয়েছেন। নবীগঞ্জ-বাহুবল তার দীর্ঘ পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হুসেন জীবন প্রচারণা করে আসছেন। নির্বাচনী এলাকায় আলোচনায় রয়েছেন তিনিও। গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে কাজ করেছেন এই প্রার্থী। ইতিমধ্যে ওই এলাকার সাধারণ ভোটারদের মন জয় করতে কাজ করে আসছেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে ওই আসনে দলীয় প্রার্থী চুড়ান্ত করবে কেন্দ্রীয় কমিটি। কে আসবেন নবীগঞ্জ-বাহুবল আসনে প্রার্থী হয়ে এটা এখন দেখার বিষয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com