বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের খোয়াই নদী থেকে মাটি কাটার সময় ট্রাক্টরসহ ২ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ থেকে মাটি কেটে সাবাড় করে দিচ্ছে একদল ভূমিদস্যুরা। গতকাল ৩ মার্চ পানি উন্নয়ন বোর্ড ও ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর এলাকার ২নং ওয়ার্ডের যশেরআব্দার উত্তর পাশের খোয়াই নদীর বাঁধ থেকে মাটিকেটে নেয়ার সময় ৪টি ট্রাক্টরসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হল, সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আতর আলীর পুত্র সোহেল মিয়া (৩০), ইনাতাবাদ এলাকার রইছ আলীর পুত্র পলাশ মিয়া (২৮)। মাটিসহ ট্রাক্টর ৪টির মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী সামিউল আলম বাদী হয়ে সোহেল, পলাশ, পাতারিয়া গ্রামের গেদু মিয়ার পুত্র সবুজ মিয়া, উমেদনগর গ্রামের আব্বাস খানের পুত্র দেলোয়ার খান, রাজনগর এলাকার গাজি আক্তারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার বিকালে আটক পলাশ ও সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com