বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ৪ অপরাধী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মডেল থানা পুলিশ ও সেনা বাহিনী যৌথ অপারেশনে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার মিরপুর ইউনিয়নের মৃত তোতা মিয়ার পুত্র টেনু মিয়া ও সেলিম মিয়া, টেনু মিয়ার পুত্র শিবলু মিয়া ও লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ জাকারিয়া।
পুলিশ জানায়, মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে সোমবার মধ্যরাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীসহ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৪ জন অপরাধীকে গ্রেফতার করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা প্রত্যেকেই এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। অত্র থানার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরণের অভিযান নিয়মিতই পরিচালান করা হয়। গ্রেতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com