বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক অলিউল্লাহ নোমানের সাথে চুনারুঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান এর সাথে মতবিনিময় করেছেন চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল শনিবার সন্ধায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতবিনিময় সভায় চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, এফএন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আমার দেশ পত্রিকার পাঠক ফোরামের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মাষ্টার, চুনারুঘাট প্রেসক্লাবেন যুগ্ম সাধারণ খন্দকার আলাউদ্দিন, কোষাধক্ষ মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর, সদস্য নোমান আহমেদ, মাসুদ আলম, জসিম উদ্দিন, হাফিজ তালুকদার প্রমূখ। অলিউল্লাহ নোমান বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জ নিতে পারলেই এই পেশায় সফল হওয়া যায়। আমরা যার যার জায়গা থেকে সততার সাথে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com