বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জিকে গউছের বাসা ও অফিসে হামলা মামলার আসামি আ.লীগ নেতা রুহুল লাখাইয়ে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা জি কে গউছ ও তার বাসা ভাংচুরসহ নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা রুহুল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সজল সরকারের নেতৃত্বে লাখাই থানার পুলিশের উপপরিদর্শক প্রলয় কুমার সরকার ও এএসআই আনোয়ারুল হকসহ একদল পুলিশ বামৈ পশ্চিম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে মৃত বালিষ্টর মিয়ার ছেলে। গতকালই বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ শুক্রবার সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হবে। উল্লেখ্য যে গত ২০২৩ সালে ১৯ আগষ্ট সন্ধ্যায় জি কে গউছের বাসা ও অফিসে এসপি মুরাদ আলি, এএসপি খলিলুর রহমান, ওসি, আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা, ভাংচুর করে এবং নির্বিচারে গুলিবর্ষণ করে গুরুতর আহত করে। এ সময় বিএনপি নেতা আওয়ালের চোখে মুখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৭৫ জনকে আসামী করে অজ্ঞাত ১০০/১৫০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। রুহুল আমিন ওই মামলার ৩০ নম্বর আসামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com