মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘স্থানীয় সরকার যে সেবাগুলো দেয় মানুষের সামনে তা তুলে ধরতে হবে। নিজে সচেতন হয়ে সেই সেবাগুলো সম্পর্কে অন্যকে অবহিত করতে হবে।’- জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকারের কাজ হল স্থানীয় সম্পদ আহরণ করে জনগনের কল্যাণে ব্যয় করা। কিন্তু সত্যি কথা বলতে কর আদায়ের ক্ষেত্রে করদাতাদের আস্থার সংকট রয়েছে আমাদের সমাজে।’ জেলা প্রশাসক বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় জনগনের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। উন্নত বিশ্বে স্থানীয় সরকারের প্রতি মানুষের আস্থাও রয়েছে। স্থানীয় সরকারও নাগরিকদের জন্য ভালো কাজ করে।’ তিনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে মঙ্গলবার জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আতিকুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। জাবেদ ইকবাল চৌধুরী তার বক্তৃতায় হবিগঞ্জ পৌরসভার অনলাইন ও ডিজিটাল সার্ভিসসমূহ চালুর ব্যাপারে অবহিত করেন এবং সাথে সাথে পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ইত্যাদি ব্যাপারে সভায় সংক্ষেপে কথা বলেন।
‘তরুনদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার’-এ প্রতিপাদ্য নিয়ে পালিত এই জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫-এ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী সহ অন্যান্য কর্মসূচী পালিত হয়। এর আগে নিমতলায় বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com