সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ৩টি হত্যাসহ কয়েকটি মামলার আসামী ওয়াহিদকে গ্রেফতারের দাবী

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ একাধিক হত্যা মামলার আসামী নবীগঞ্জের সাখোয়া গ্রামের ওয়াহিদ মিয়াকে গ্রেফতারের দাবী জানানো হয়েছে। যুবলীগ নেতা সাগরের সহযোগি ওয়াহিদ ৩টি হত্যা মামলা সহ কয়েকটি মামলার আসামী বলে স্থানীয় লোকজন জানান।
প্রকাশ, করগাও ইউনিয়নের সাখোয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ সাগর ও বিএনপি নেতা শাহাবুদ্দিন শান্তি গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনায় একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ ডিসেম্বর দু’পক্ষের সংঘর্ষে দেড় বছরের ঘুমন্ত শিশু কন্যা তানিয়া আক্তার লিজা নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল কুদ্দুছ সাগর ও ওয়াহিদ মিয়াসহ ২৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ২০১১ সালের ২৯ জানুয়ারি হামলায় মুড়ার পাটলী এলাকার হাজী আশরাফ উদ্দিনের ছেলে মঈনুল হক নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ওয়াহিদ মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। একই বছরের ৩ মার্চ ভোরে সাগর গ্রুপের লোকজন মুড়ার পাটলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. মোহিত মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় পিকলের আঘাতে মো. মোহিত মিয়ার ভাই ইউসুফ আলী নিহত হন। এঘটনায় ওয়াহিদ মিয়াসহ ৭৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগে ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন শান্তি বলেন, যুবলীগ নেতা সাগরের নির্যাতনের কারণে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলাম। আওয়ামলীগ সরকারের পতনের পর এলাকায় ফিরতে পেরেছি। তিনি বলেন, সাগর বাহিনীর নির্যাতনে আমার আপন ভাই মঈনুল হক ও চাচাতো ভাই ইউসুফ আলী প্রাণ হারায়। তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারী নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কে নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে ‘সাগর গ্রুপের প্রধান আব্দুল কুদ্দুছ সাগরকে গ্রেফতার করে। সাগরকে গ্রেফতারের পর তার সহযোগি ওয়াহিদ মিয়াকে গ্রেফতারের দাবী উঠেছে সর্বত্র। ওয়াহিদকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন শান্তি।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ওয়াহিদ মিয়া যদি দোষী হয়, তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com