সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জের কসবা দাখিল মাদ্রাসার সুপার শামছুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা অনিয়ম দূর্নীতি, স্বৈরাচারী কায়দায় প্রতিষ্ঠান পরিচালনা, ছাত্র/ছাত্রীদেরকে হয়রানি ও নিয়ম বহির্ভূত দায়িত্ব পালনের অভিযোগে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শামসুজ্জামান মৌজুদীর অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির, শিক্ষক মন্ডলী, ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া গত বৃহস্পতিবার কসবা গ্রামবাসীর পক্ষে সুপারের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী মৌলভী মুফতি বজলুর রহমান, নবীগঞ্জ সর্বদলীয় ছাত্র ঐক্যের সহ মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মারুফ আহমদ চৌধুরী, ইউপি সদস্য আমিরুল ইসলাম, শ্যামল আহমেদ, বিশিষ্ট মুরুব্বি মোঃ সমশির উল্লাহ্, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক সভাপতি মোঃ নফল উদ্দিন, মোঃ সামাজুল ইসলাম, মো: আলিম উদ্দিন, ছাত্র সংগঠনের পক্ষে আল আমিন প্রমূখ। বক্তারা মাদ্রাসা সুপার শামসুজ্জামান মৌজুদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com