বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল বুধবার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং-১৫ দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়ক এর উপর রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় লোক চুর আড়ালে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে আগুন লাগিয়ে তিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com