বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ নারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলার হরষপুর বিওপির টহলদল রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও ৪ বাংলাদেশী নাগরিকসহ ৫ নারীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। তারা হল চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০) এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।
বিজিবি জানায়, আটককৃতরা মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন। আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে। ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন। ২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com