বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে হত্যা চেষ্টা মামলায় ৪ আসামিকে ভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে মারপিটসহ হত্যাচেষ্টার ঘটনায় ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ দন্ডাদেশ দেন। এর মাঝে মোড়াকড়ি গ্রামের মৃত তৈয়ব মিয়া ভূইয়ার পুত্র মুহিবুর রহমান ভূইয়া (৪০) কে ২ বছরের কারাদন্ড, তার ভাই লুৎফুর রহমান ভূইয়া (৪৫) কে ৩ মাস, মধু মিয়ার পুত্র লেবা মিয়া (৪০) ও তার পুত্র হুমায়ূন (২০) কে ৩ মাস করে কারাদন্ড দেয়া হয়। রায় প্রদানকালে লেবা মিয়া ছাড়া অন্য আসামিরা অনুপস্থিত ছিল। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এমএএনএম শিবলী খায়ের এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট হাফিজুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৮ জানুয়ারি সন্ধ্যার সময় উল্লেখিতরা আসামিরা মোড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত তারা মিয়ার পুত্র মজিদ মিয়া, আজিজ মিয়া, জাহেদা খাতুনসহ বেশকয়েকজনের ওপর হামলা করে মারপিট করে জখম করে। এ ঘটনায় মজিদ মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করলে সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন। তবে কিছুক্ষণ এজলাসে আটক থাকলেও লেবা মিয়া আপিলের শর্তে জামিন পেয়ে বেরিয়ে জানান। বাকীদের নামে সাজা পরোয়ানা ইস্যু হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com