শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সিএনজি চুরি ও চালকদের খুনের মূল হোতা ॥ শায়েস্তাগঞ্জের ডাকাত সর্দার ল্যাংড়া তালেব গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তগঞ্জ থেকে ডাকাতদলের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেফতার করেছে র‌্যাব-৯। আবু তালেব শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুুরে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেবকে গ্রেফতার হয়। জানা যায়, আবু তালেব। যাকে সবাই ল্যাংড়া তালেব নামেই চেনে। সারাদেশেই রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি গাড়ি চোর চক্রের গ্যাং লিডার। তার গ্যাংয়ে দেশজুড়ে রয়েছে ৫ শতাধিক সদস্য। এই গ্যাং প্রাইভেটকার, মোটরবাইক, সিএনজি অটোরিকশা চুরি করে। এসব গাড়ি তারা কৌশলে আবার টাকার বিনিময়ে মালিককে ফেরত দেয়। অনেকটা মুক্তিপণের মতো। এমন অভিনব প্রতারণার মাধ্যমে চুরি অব্যাহত রেখেছিল ল্যাংড়া তালেব ও তার গ্রুপের সদস্যরা। এলাকাবাসী জানান, তালেব এর বাবা তালা খোলার কারিগর ছিলেন। তালেব তার বাবা নিকট থেকে তালা খোলার বিষয়ে ধারণা পায়। এরপর তালা খোলায় এতটা দ হয়ে যায়; তাকে নিয়ে এলাকায় একটি কথা প্রচলিত রয়েছে যে, তালেব যেদিকে হেটে যায়, তালা খোলে যায়’। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ ১৮ টিরও বেশি মামলা আছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। র‌্যাব ডাকাতি দমনে কাজ করছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com