বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল সেনা সদস্যের

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর স্কয়ার কোম্পানির সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ল্যান্স কর্পোরাল সাজেদুল ইসলাম (৪২) প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সাজেদুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের বাসিন্দা। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাস্টার্স পরীা দেওয়ার জন্য সিলেট থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন সাজেদুল ইসলাম। গতকাল বিকেলে অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ বিশ্বাস শুভ্র সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ছাড়াও সেনাক্যাম্পের মেজরসহ অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে তার পরিবারকে খবর দেয়া হয়। তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন। ওসি জানান, তার পকেট থেকে একটি সিসি উদ্ধার করা হয়েছে। এতে দেখা যায়, ২৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩০ দিনের ছুটি নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com