বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে র‌্যাব পুলিশের অভিযানে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী সফর গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী সফর মিয়া (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার আউশকান্দি পয়েন্ট থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সফর মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা (নং-০৫) দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ সফর মিয়াকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com