সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে বৃদ্ধার ঝুলন্ত লাশ ॥ গোপনে দাফনের প্রস্তুতিকালে পুলিশের উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ চুনারুঘাটের বড়জুস গ্রামে ছখিনা খাতুনের (৬০) ঝুলন্ত লাশ কাউকে না জানিয়ে দাফনের সময় পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানা যায়, চুনারুঘাট উপজেলার বড়জুস গ্রামের মৃত আব্দুল্লাহ’র পুত্র নানু মিয়া (৩০) তার স্ত্রীকে নিয়ে গত সোমবার শ্বশুড় বাড়িতে যায়। পরদিন মঙ্গলবার সকালে মোবাইল ফোনে নানু মিয়াকে তার চাচা আব্দুস সালাম মা’র মৃত্যু সংবাদ জানান এবং তাকে আসতে বলা হয়। এদিকে নানু মিয়ার চাচা আব্দুস সালাম স্থানীয় চেয়ারম্যান ও কাউকে না জানিয়ে দাফনের প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এস আই আশরাফ উদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে রানীগাও ইউপি চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান জানান, আব্দুল্লাহ মিয়ার স্ত্রী ছখিনা খাতুনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার আত্মীয়রা পুলিশকে না জানিয়ে দাফন করার উদ্যোগ নেয়। তিনি খবর পেয়ে পুলিশকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com