বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ৩৩ মেধাবীকে বৃত্তি দিয়েছে বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেধাবী কিন্তু দরিদ্র। আবার কাশে উপস্থিতির হার বেশি। হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী বৃন্দাবন কলেজে অধ্যয়নরত এমন ধরনের ৩৩ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর উদ্যোগে এই বৃত্তি বিতরণ করা হয়। প্রত্যেক বৃত্তিপ্রাপ্তকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বৃন্দাবন সরকারী কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বৃত্তি বিতরণ করা হয়। বৃন্দাবন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নিজামুল হক লস্কর এডভোকেট মুরলী ধর দাশ। বক্তৃতা করেন প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, বৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দা রকিবুন্নাহার, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. তোফাজ্জল আলী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক হারুন মিয়া বলেন, যে কোন বৃত্তি শিক্ষার্থীকে অনুপ্রেরনা দেয়। প্রবাসে থেকেও যারা বৃত্তি দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাল কাজে এই উদ্যোগ যেন অভ্যাহত থাকে। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com