মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেইলী নিউজ মেইলের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহ্ কামাল সাগর এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয় টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, ডেইলি অবজারভার এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দি সাউথ এশিয়ান টাইমস হবিগঞ্জ প্রতিনিধি মো. আজিজুর রহমান শায়েল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বাংলাদেশ টাইমস স্টাফ রিপোর্টার এস ডি আর পিনাক, দৈনিক তরফ কণ্ঠের মফস্বল রিপোর্টার সাইফুদ্দিন জাবেদ, দৈনিক নিরপেক্ষ এর জেলা প্রতিনিধি আব্দুল হাকিম, হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, দৈনিক খবরের কন্ঠ এর বার্তা সম্পাদক মীর দুলাল, দৈনিক বিজয় প্রতিধ্বনির স্টাফ রিপোর্ট সঞ্জব আলী, ডেইলী হবিগঞ্জের সকাল স্টাফ রিপোর্টার লায়ন আনোয়ার হোসেন, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার সাহেনা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেয়া হয় সদস্য করা হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা অজুহাতে আমাদেরকে সদস্য হওয়া থেকে বঞ্চিত করে। আমরা বরাবরই বৈষম্যের শিকার। বক্তারা, হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী জানান। অন্যতায় এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com