বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সাবরেজিষ্টার অফিস অভিযোগ সব কিছু নড়ে টাকায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাব-রেজিষ্টার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জমি রেজিষ্ট্রি করার ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেয়া হয়। বিভিন্ন ফন্দির মাধ্যমে কম মূল্য দেখিয়ে জমি রেজিষ্ট্রি করায় সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে এর অনেক কর্মকর্তা-কর্মচারি অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছে পরিনত হয়েছেন।
ওই অফিসের দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া দলিল লেখকদের মধ্যে গ্রুপিং তৈরী করে স্বার্থ হাসিল, ক্রেতা বিক্রেতার সাথে অশোভন আচরণ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত টাকার অংক বসিয়ে করা হয় দলিল। এ জন্য গুনতে হয় টাকা। ওই টাকার একটি অংশ অফিস খরচ, বাকীটা দলিল লেখকের পকেটে। তাছাড়া এদের সাথে রয়েছে নিয়োজিত দালাল। তাদের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের এনে রেজিস্ট্রারী করা হয়। ত্রুটি বিচ্যুতির জন্য কমিশন দিতে হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com