মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লস্করপুর রেল ক্রসিং থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগম (২৪) নামে এক নারী গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুআরি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সদর কোম্পানি এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩ টায় লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরা সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের মো. রাজু আহম্মেদের স্ত্রী। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জহুরাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com