বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নটিংহাম বিএনপির উদ্যোগে শেখ সুজাত মিয়ার শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্যের নটিংহাম বিএনপির আয়োজনে ও সাবেক এমপি শেখ সুজাত মিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারে নটিংহাম বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। কুর্শি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন- আব্দুল হালিম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, নবীগঞ্জ পৌর বিএনপি নেতা মাষ্টার আব্দুল মন্নান, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান, নবীগঞ্জ উপজেলা জাসাস-এর সদস্য সচিব কাজী সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন, শাহিনুর রহমানসহ নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন- যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী, নটিংহাম বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শফিকুর রহমান কামাল চৌধুরী, সহ-সভাপতি শেখ নুনু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার ইকবালসহ নটিংহাম বিএনপির নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com