শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজী ॥ ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে। ঠান্ডার দিনেও কোনো শিডিউল ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুত নেয়া হচ্ছে। এর কোনো উত্তর নেই পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের কাছে। ফোন দিলে রিসিভ করা হয় না, মাঝে মধ্যে রিসিভ করলেও বরাবরের মতো একই বাণী শোনানো হয় শাহজীবাজারে সমস্যা, কিংবা কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুত পাবেন। কিন্তু ৩-৪ ঘন্টা পার হয়ে গেলেও বিদ্যুত মিলে না। ভোর বেলা বিদ্যুত নেয়া হলে দেয়া হয় দুপুর বেলা। পরে আবার সন্ধ্যার পর কয়েকবার নেয়া হয়। ফলে দৈন্যন্দিন কাজ করতে সমস্যার মধ্যে পড়তে হয় শহরবাসীকে। গতকাল শুক্রবার ভোর ৫ টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যুত ছিলো না, শায়েস্তানগর, রাজনগর, মোহনপুর, বেবিস্ট্যান্ডসহ অনেক এলাকায়। আর রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত বিদ্যুত নিয়ে যাওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com