বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নারী চা শ্রমিকদের সংগ্রামী জীবন

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি নজরুল ইসলাম তার কবিতায় এভাবেই নারীর অবদানের কথা কবিতায় ফুটিয়ে তুলেছেন। এ কবির এ কবিতা মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের হাজারো নারী শ্রমিকের বেলায় চিরসত্য। চা বাগানে নারী শ্রমিকরা রোদ বৃষ্টি, ঝড় তুফান উপেক্ষা করে জীবনের তাগিদে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। চা বাগানের নারী শ্রমিকদের মত অন্য নারীরা এত কায়িকশ্রম দিতে পারেনা।
বাগানের কাজ সহ পরিবারের ভরণপোষণ, রান্নাবান্না সহ সব কাজই নারী শ্রমিকদের করতে হয়। নারীরা চা বাগানের কাজে খুবই পারদর্শী। চা বাগানের সবুজ চা পাতা চয়নে তাদের জুড়ি নেই। খ্বুই ঝটপটে নিমেষেই চা পাতা সংগ্রহ করতে পারেন। কাজেও ফাঁকি দেন কম। এত হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও তাদের জীবনে রযেছে অনেক কষ্ট। কারন যে পরিমাণ মুজুরি ও রেশন পান তা দিয়ে তাদের পরিবারের সব চাহিদা মিটছেনা। বাগানের পক্ষ থেকে যে সুযোগসুবিধা দেওয়া কিন্তু সরকারিভাবে তেমন কোন সুযোগ সুবিধা মিলছেনা। কারন বাগানের মুজুরি রেশন দিয়ে পরিবারের তাদের মৌলিকা চাহিদা পূরণ হচ্ছে না। তবুও বাগানের কাজকে তারা ভালবাসেন। মাধবপুর উপজেলায় নোয়াপাড়া, বৈকুন্ঠপুর, জগদীশপুর, সুরমা, তেলিয়াপাড়া চা বাগানে প্রায় ১০ হাজার নারী রয়েছেন। ৫ টি বাগানে কাজ করেন ৩ হাজারের বেশি নারী শ্রমিক। যাদের বাগানে কাজ নেই তারা পরিবারের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে বাগানে পাশে গড়ে উঠা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করেন। শিল্প কারখানায় কাজ করে তারা ভাল আছেন। কিন্তু বাগানে যারা কাজ করেন চা সকল পরিশ্রমী নারীদের রয়েছে সংগ্রামী জীবন। কারন তাদের ঘরে বাইরে কাজ করতে হয়। নোয়াপাড়া চা বাগানের সুখন্তি রেলি নামে এক নারী শ্রমিক জানান, চা বাগানে নারী শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন। তারা কাজে কোন ফাঁকি দেননা। ভোর সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়া সহ গৃহস্থালি কাজ সেরে ঠিক সময়ে কাজ যেতে হয়। যে পরিমাণ মুজুরি রেশন পায় তা দিয়ে ভাল কোন খাবার কিনে খাওয়া সম্ভব হয়না। এ কারনে বাগানের নারী শ্রমিকরা অধিকাংশ অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন। সরকারীভাবে বাগানের অবহেলিত নারীদের জন্য তেমন কিছু করা হয়না। জগদীশপুর চা বাগানের নারী শ্রমিক, মালতি মুন্ডা বলেন, সকাল থেকে সন্ধা পর্যন্ত পাহাড় টিলা জঙ্গল ঠেলে নারীদের বাগানে কাজ করতে হয়। রোদবৃষ্টি ঝড় তুফান যা হয় বাগানের মধ্যে কাজ করতে হয়। অনেক শ্রমিক কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বাগানে কোন এমবিবিএস ডাক্তার না থাকায় তাদের কোন সঠিক চিকিৎসা হয়না। সারাদিন বাগানে থেকে দুপুরে সবুজ চা পাতা, মুড়ি, আলো পেয়াজ, চানাচুর ও লাল চা পান করে দুপুরে খাবার বাগানে খেতে হয়। কাজ শেষে কয়েক কিলোমিটার হেটে গরুর ঘাস লাকড়ি মাথায় নিয়ে বাড়িতে য়ায়। বাড়ি ফেরা প্রায় সন্ধ্যা হয়ে যায়। ঘরে এসে আবার রান্নার কাজ করতে হয়। ঘরে বাইরে এত কাজ করতে গিয়ে অনেক নারী অসুস্থ হয়ে যায়। রোগে আক্রান্ত হলে সামান্য টেবলেট ক্যাপসুল ছাড়া আর কিছু মিলে না। মাধবপুর মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বলেন, চা বাগানের নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সরকারিভাবে অনেক উন্নয়ন সহায়তা প্রকল্প রয়েছে। কিন্তু সবাইকে সরকারি সেবার আওতায় নেওয়া সম্ভব নয়। তবে এককালীন অর্থ সহায়তা, দুঃস্থ নারীদের চাল ও গর্ভবতী নারীদের নগদ টাকার প্রকল্প চালু রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com