বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, পৃথিবীর কোনো স্বৈরাচার পালানোর পর আর ফিরতে পারেনি। শেখ হাসনিাও আর ফিরতে পারবে না। তাকে ফিরতে দেয়াও হবেনা। দেশের ১৮ কোটি মানুষ এ ব্যাপারে সজাগ আছেন। স্বৈরাচারের ফেরার যেকোনো উদদ্যোগ জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবেনা। অতএব সাবধান। পলাতক স্বৈরাচারের পক্ষে কেউ যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে। এর ফল ভালো হবেনা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি আয়োজিত র্কমসূচিতে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল, সদস্য সচিব এম এ হাসান, ছাত্রদলের সভাপতি মোবাশ্বির আহমেদ মজনু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com