মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে। আহতরা হলেন- মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়- বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বুঝাই একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদ (২০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com