মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শায়েস্তাগঞ্জ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের শায়েস্তাগঞ্জ (সিপিসি-৩) ক্যাম্পের একটি দল গত শুক্রবার রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন বিরামচর ও কাজিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর থানার সুঘর গ্রামের আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৪), হবিগঞ্জ সদর থানার সানাবই গ্রামের তৈয়ব আলীর ছেলে রহমত আলী (৩২)। এর মধ্যে ফারুক মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৯টি, স্বপন মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৭টি, রহমত আলীর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার একাধিক থানায় ৫টি মামলা রয়েছে। এসব মামলায় তারা পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com