মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের জমি দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে জোর পূর্বক জমির দখলের চেষ্টা করে একদল দুর্বৃত্তরা। জমির মালিক উক্ত বিষয়ে গুমগুমিয়া গ্রামের মৃত ক্বারী আব্দুল শহিদের পুত্র আব্দুল ওয়াহাব বাদী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত বানিয়াচং ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল ওয়াহাবের সাথে একই গ্রামের ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক লেবু আহমেদ জেবু, গৌছ আলী, জিতু মিয়া, মুজিবুর মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল ওয়াহাব সেনাবাহিনীর ক্যাম্পে গত ২৯/০৮/২৪ তারিখে ১ম একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর গুমগুমিয়া গ্রামের সজ্জাদ মিয়া, আবু সুফিয়ান, ইউপি সদস্য মিজানুর রহমানসহ ১০/১৫ জন উক্ত বিষয়টি সমাধান করবেন বলে বিষয়টি নিয়ে আল-হেলাল কমিনিটি সেন্টারে বসে বিষয়টি নিষ্পত্তি করেন। নিষ্পত্তির পর বানিয়াচং সেনা ক্যাম্পে একটি আপোষনামা গত ৩/১০/২৪ তারিখে দেওয়া হয়। আপোষনামা দেওয়ার পর থেকে আব্দুল ওয়াহাব তার জমিতে হাল চাষ করে ধানের ছাড়া রুপন করেন। আপোষের ১ মাস পরে তারা আবার উক্ত জমি দখলের চেষ্টায় বিভিন্ন ভাবে পয়তারা করে আসছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখিত বিষয়ে আব্দুল ওয়াহাব বানিয়াচং সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com