বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও মোটর সাইকেলসহ ৩ ডাকাত ডাকাতি মামলায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান সার্বিক তত্বাবধানে গত ২৭ ডিসেম্বর রাতে অলিপুর এলাকায় জলিল মিয়ার পুত্র রাসেল, সানাবই গ্রামের রহমত আলী (৪১) কে গ্রেফতার করা হয়। এছাড়াও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার পুত্র মোঃ স্বপন মিয়া (২৮), সুঘর গ্রামের কদ্দুস মিয়ার পুত্র ফারুক মিয়া (৩২), ওসমানী নগর থানার থানাগাঁও আলাই মিয়ার পুত্র সুজন মিয়া ওরফে হৃদয় (২২) কে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ১টি লম্বা ছোরা, কাঠের হাতলসহ লম্বা ২৮ ইঞ্চি, ১টি বড় রামদা, কাঠের হাতলসহ লম্বা ২৫ ইঞ্চি, ১টি ছোরা, কাঠের হাতলসহ লম্বা ২৪ ইঞ্চি এবং ঘটনাস্থলে অপরাপর ডাকাতদের ফেলে যাওয়া ১টি বড় রামদা, কাঠের হাতলসহ লম্বা ২৩ ইঞ্চি এবং ১টি ছোট ছুরি, হাতলসহ লম্বা ৯.৬ ইঞ্চি এবং ডাকাতদের ব্যবহৃত ২টি লাল মোটরসাইকেল সহ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত স্বপন ও তার সঙ্গীরা জানায়, তারা প্রায়ই বিভিন্ন ডাকাতচক্রের লোক নিয়ে এসে সংঘবদ্ধভাবে ডাকাতি করে মালামাল লুট করে নেয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com