মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদর বাজারে সরকারী ভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে সুরক্ষিত ভূমি জবর দখলের চেষ্টা করছে কতিপয় লোক। উপজেলা পরিষদের কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাউন্ডারি ওয়াল ও গ্লীল রাতের আধারে ভেঙ্গা দিয়েছে ভূমি দস্যুরা। শুধু ওয়াল ও গ্লীল ভেঙ্গেই ক্ষান্ত হয়নি। বাউন্ডারির ভিতরে গত ২ বছর আগে রোপন করা ফুলের গাছ গুলোও কেটে দিয়েছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে চলছে সমালোচনা। জানা গেছে প্রায় ২ বছর আগে মাধবপুর বাজারের প্রবেশ মুখে ২ শতাংশ ভূমি শামসু নামে জনৈক ব্যক্তি বন্দোবস্ত আনে। সেই ভূমিটি জনগুরুত্বপূর্ন হওয়া উপজেলা প্রশাসনের পক্ষ অর্থায়নে কয়েক লক্ষ টাকা ব্যয় করে বাউন্ডারি ওয়াল, লোহার গ্লীল দিয়ে সৌন্দর্য বর্ধন করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। ওই জায়গায় কিছু দূর্লভ ফুলের গাছ ও ঘাস রোপন করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বাউন্ডারি ওয়ালটি ভেঙ্গে ফেলে, লোহার গ্লীল গুলোও নিয়ে যায়। উপজেলা পরিষদ থেকে ১শ গজ ও থানা থেকে ৩শ গজ দূরত্বে সরকারি বাউন্ডারি ভেঙ্গে ভূমিদস্যুদের জবরদখল বিস্মিত মাধবপুরবাসী। গত ৫ আগষ্টের পর থেকে মাধবপুরে একটি চক্র সরকারি ভূমি, সনাতন সম্প্রদায়ের ভূমি জবর দখলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী মাধবপুরের শান্তিপ্রিয় জনগনের। এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদ বিন কাশেম জানান, বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার খবর তিনি পেয়েছেন। আগামীকাল সকালে সরজমিন গিয়ে ব্যবস্থা নিবেন।