মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে হত্যা মামলার সাক্ষী লুৎফুরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সমেদ হত্যা মামলার সাক্ষী লুৎফুর রহমান (৪০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। গত শনিবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার সমেদ হত্যা মামলার অন্যতম আসামীরা হলেন-একই গ্রামের যুবলীগ নেতা আজিজুল খানের পুত্র আলমগীর খান, মৃত দবির মিয়ার পুত্র লিটন মিয়া, দরবেশ মিয়ার পুত্র খোরশেদ মিয়া, খোরশেদ মিয়ার পুত্র নয়ন মিয়া। এই হত্যা মামলার স্বাক্ষী ছিলেন লুৎফুর রহমান। হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় আসামীরা প্রতিনিয়তই তাকে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল। বিষয়টি এলাকার লোকজনের জানা রয়েছে। গত শনিবার রাতে লুৎফুর রহমান বাহিরে প্রয়োনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালাভরপুর গ্রামে কদর মিয়ার বাড়ির নিকট পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে লুৎফুর রহমানের উপর অর্তকির্ত হামলা চালায়। এ সময় লুৎফর রহমানের শোর-চিৎকার শুনে তার চাচাতো ভাই হাদি মিয়া ও ভাতিজা করিম মিয়া এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে দৃর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লুৎফুর রহমানকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শণ করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এর নেতৃতে একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com