বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদার (৩০) ও মো. রাশেদ মোল্লার ছেলে মো. রিশাদ মিয়া (১৯)। ওসি দিলীপ কান্ত নাথ জানান, পুলিশ উপজেলার দক্ষিণ বড়চরস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার সময় ২৬টি ছোট বড় প্লাস্টিকের বস্তার ভেতরে লাল ও খয়েরি রঙের ৩১০ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৫ গজ বিভিন্ন রঙের প্যান্টের ভারতীয় থান কাপড় ও ৬ হাজার ৩০০ পিস ছোট বড় চশমা (সানগ্লাস) জব্দ করা হয়। তিনি আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এসব পণ্যের মূল্য হবে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com