মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উত্তর তেঘরিয়ায় কিশোরীর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া বড় বাড়ি থেকে মুন্নি আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। সে ওই গ্রামের আওয়াল মিয়ার কন্যা। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহিদুল হক মুন্সি, সদর থানার ওসি আলমগীর কবির, ওসি (তদন্ত) সজল সরকারের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সদর ওসি আলমগীর কবির বলেন, লাশ উদ্ধার মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ হত্যা। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com