মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আগুনে পুড়ে ছাই ২ ব্যবসায়ীর দোকান ঘর। গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলষ্টেশন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতের আগুন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও দুটো দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, সারাদিন দোকানে বেচাকেনা শেষে রাতে বাড়িতে গেলে খবর পান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখেন তার দোকানের মুদি দোকানের টিনের চালা সহ সমুদয় মালামাল পুড়ে গেছে। এখন অসহায় হয়ে পড়েছি। অপর ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, কিভাব আগুন লেগেছে বুঝে উঠতে পারছিনা। লেপতোশকের মালামালসহ পুরো দোকান ঘর পুড়ে গেছে। ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, আগুনে দুব্যক্তি সর্বস্ব হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হলে আবার ঘুরে দাড়াতে পারবে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, আগুন কিভাবে লেগেছে এখনো নির্ণয় করা যায়নি। তবে দুটো দোকান পুরোপুরি পুড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com