বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহুলা থেকে ২ চোর আটক মিশুক উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর বহুলা থেকে আন্তজেলা দুই মিশুক চোরের সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মিশুক লস্করপুর থেকে উদ্ধার করা হয়। আটকরা হল, বহুলা গ্রামের হেলাল মিয়ার পুত্র আন্তজেলা গাড়ি চোরের সদস্য আল আমিন ও একই গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র ইউনুস মিয়া (৬০)। গতকাল বিকেলে সদর থানা পুলিশ উত্তর পূর্ব ভাদৈ গ্রামের আমির আলীর মাধ্যমে লস্করপুর থেকে মিশুক উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এর আগে ২৫ নভেম্বর রাত ১১ টার সময় চৌধুরী বাজার থেকে চালক সাবাজ মিয়ার মিশুক ২৫০ টাকায় ভাড়া নেয় চোরের দল। ওই রাতেই বহুলা বাইপাসে সাবাজকে মারপিট করে মিশুক নিয়ে যায়। বিষয়টি সদর থানার পুলিশকে জানালে অভিযান চালিয়ে চোর রাজিব ও উজ্জ্বল মিয়াকে আটক করে। তারা আদালতে জবানবন্দিকালে উল্লেখিতদের নাম বলে। সাবাজ বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com