বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দোকানে হামলা ও লুটপাট ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা পিতা-পুত্র হামলা চালিয়ে দোকান ভাংচুর করে টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত লুটপাটের ঘটনায় বাশডর গ্রামের মোফাজ্জল হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জের বাউসা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়া ও তার ছেলে মোহন মিয়ার নেতৃত্বে ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের উপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। এ ৭ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোফাজ্জল হোসেন ও জয়নাল মিয়া তার ছেলে মোহন মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে মোফাজ্জল হোসেনকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। সোমবার সন্ধ্যার দিকে নেতৃত্বে রফি মিয়া, শামিম মিয়া, নয়ন মিয়া, তোফাজ্জল মিয়া, নাঈম মিয়া দোকানে অবস্থানরত মোফাজ্জল হোসেন তালুকদার এর দোকানে গিয়ে তার উপর হামলা চালায়। হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। মোফাজ্জল হোসেন এর চাচাতো ভাই সুয়েব মিয়া তাকে বাচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা চালানো হয়। হামলাকারীরা দোকান থেকে নগদ দেড় লাখ টাকা, ২টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা ১টি সাউন্ড মিক্সার মেশিন, ২টি এমএক্স ফারগান লাইট ভাংচুর করে। মোফাজ্জল হোসেন এর আর্থচিৎকারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জয়নাল মিয়াগংরা তাকে ও তার চাচাতো ভাইকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
আহত অবস্থায় মোফাজ্জল হোসেন ও সুয়েব মিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com