বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে মৌলানা আসাদ আলী কলেজের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ‘দূর্ঘটনা কবলিত সিএনজিটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে যাচ্ছিলেন। মৌলানা আসাদ আলী কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়। সিএনজিটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন। এ ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামের অপর ২ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com