বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান রানার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি ও ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ রানা বিরুদ্ধে অবৈধভাবে ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় জেলা প্রশাসকের বরাবর কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গত (১৪ নভেম্বর) উপজেলার করগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান বাদী হয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা ওই ইউনিয়নের মাধবপুর, পাঞ্জারাই, টুকের বাজার,শেরপুর বৈলাকিপুর এলাকার এলজিআরডির বিভিন্ন রাস্তার গাছ কর্তন করে গোপনে বিক্রি করে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া ওই ইউনিয়ন পরিষদের ২০২২ সালের ট্যাক্সের ৭ লাখ ৬৭ হাজার ৩৭০ টাকা এবং ২০২৩ সালে ট্যাক্সের ১ লাখ ৪১ হাজার ১৭০ টাকা সহ মোট ১৯ লক্ষ আট হাজার ৫৪০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর থেকে দলীয় প্রভাব বিস্তার করে তাঁর পছন্দের ইউ/পি সদস্যদের নিয়ে ইউনিয়নের সরকারি গাছ কেটে বিক্রি ও ট্যাক্সের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তন হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতার মামলায় এজাহারভুক্ত প্রধাব আসামী হওয়ায় আত্মগোপনে চলে যান চেয়ারম্যান রানা। এরপর থেকে চেয়ারম্যান রানার অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা গ্রহন ও রানাএ অপসারণের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com