শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচং পূবালী ব্যাংকের গুনিনগঞ্জ শাখায় ইসলামী কর্ণার চালু

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং পূবালী ব্যাংকের গুনিনগঞ্জ শাখায় ইসলামী কর্ণার চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এই কর্ণারের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার ব্যবস্থাপক মোঃ আলী আজমান খান। অপারেশন ম্যানেজার জাবির হাসান বিশ^াস’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম, সহাকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান বাবুল চন্দ্র দাস প্রমুখ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছামির আলী, এনামুল মুহিত খান, মোঃ আব্দাল মিয়া, প্রভাষক মোঃ জসিম উদ্দিন এবং বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান বলেন, ২০২৩ সালে পূবালী ব্যাংক সেরা ব্যাংক হিসেবে সরকার থেকে স্বীকৃতি পায়। সেই ধারাবাহিকতা রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছি আমরা। শরীয়া বোর্ডের মাধ্যমে এই ইসলামী ব্যাংকিং পরিচালিত হবে। এখানে কোন ধরণের অনিয়মের কোন সুযোগ নাই। আমরা সব সময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই কার্যক্রম পরিচালনা করি। আমাদের সকল সাফল্যের মূল কারিগর আমাদের সম্মানিত গ্রাহক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com