মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন এবং একটি গরু নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৭০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামে এ ঘটনা ঘটে। লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলীর সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের স্থানীয় একটি মাছ ধরার জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকাল ৯টার দিকে একটি পক্ষ বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। ওসি বন্দে আলী মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com