বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবে ১১ জন নতুন সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাব-এর নতুন সদস্য হিসেবে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১১ জন সদস্য গোপন ভোটের মাধ্যম নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসকাবের সভাপতি রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি মো.ফজলুর রহমান। নতুন সদস্য হিসেবে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন- সাগর আহমেদ, ইকবাল হোসেন তালুকদার, নিজামুল হক চৌধুরী, মো. আলাল মিয়া, শাহরিয়ার আহমদ শাওন, অঞ্জন রায়, জুয়েল আহমদ, আশরাফুল ইসলাম চৌধুরী হাসান, গৌছুজ্জামান চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, স্বপন রবি দাস।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন- নির্বাচন পরিচালনার সমন্বয়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। ফলাফল ঘোষনার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক সমকালের মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, মুরাদ আহমদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বর্তমান সহসভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন- নবীগঞ্জ প্রেসক্লাবে নির্বাচিত নতুন সদস্যগণ ক্লাবের গঠনতন্ত্র মেনে ও প্রেসক্লাব উন্নয়নে ভূমিকা এবং সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com