বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে আমন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৯ টি উপজেলায় ৩ হাজার ৪৯৯ টন আমন ধান সংগ্রহের বরাদ্দকৃত লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জেলার ৯ টি উপজেলা থেকে সম্ভাব্য উৎপাদন (ধানের আকারে) ২৪৯০৭৬ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি বছর জেলা থেকে আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা করে সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৪১০ টন, শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ১১৮ টন, লাখাই উপজেলা থেকে ১৯৫ টন, মাধবপুর উপজেলা থেকে ৪৭৯ টন, চুনারুঘাট উপজেলা থেকে ৭২৮ টন, বাহুবল উপজেলা থেকে ৪০২ টন, নবীগঞ্জ উপজেলা থেকে ৫৩৫ টন, বানিয়াচং উপজেলা থেকে ৩৪৫ টন, আজমিরীগঞ্জ উপজেলা থেকে ২৮৭ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এবার রোপা আমন মৌসুমে ৯ উপজেলায় ৮০ হাজার ২শ হেক্টর জমি আবাদের মধ্যে লক্ষ্য মাত্রা ৩ হাজার ৪৯৯ টন বরাদ্দ হয়। এবার সরকার প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৩শ ২০ টাকা নির্ধারণ করেছে। তবে বর্তমান বাজারে ১ হাজার ৫শ টাকা দরে ধান বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com