বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খালের পানিতে ডুবে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের আবিদুর ইসলাম সাগরের মেয়ে ফাহিমা বেগম (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার নকিখালী এলাকায় লিলু মিয়ার কলোনিতে আবিদুর ইসলপাম সাগর বসবাস করে আসছেন। গতকাল ৪ নভেম্বর তার মেয়ে কলোনির পাশের একটি খালের পাড়ে খেলতে করছিল। দীর্ঘসময় ধরে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি পর পরিবারের লোকজন খালের পানিতে তার মরদেহ ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আবিদুর ইসলাম সাগর বলেন, তিনি দীর্ঘদিন ধরে এ কলোনিতে বসবাস করছেন। সকাল ১০টার দিকে তার মেয়ে ফাহিমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১১টার দিকে কলোনির পাশে খালে মেয়ের মরদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে কাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com