মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান ভারত গমনকালে আটক

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে তাকে আটক করা হয়। গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গোয়াইঘাট থানা থেকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
আটককৃত নোমান হোসেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য। বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান- তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলেও জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।
সূত্রে জানা যায়, নোমান হোসেন পূর্বে ভ্রমনের জন্য আবেদন করলে তাকে ১ বছরের ভিসা দেয় ভারত। কিন্তু তিনি বিভিন্ন কারণে যেতে পারেন নি। এদিকে তার ভিসার মেয়াদ শেষ পর্যায়ে আসায় তিনি রক্ষার্থে তামাবিল সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন। তিনি ভারত যাওয়ার জন্য ইতিপূর্বে সংশ্লিষ্ট দপ্তর থেকে ছুটিও নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com